মূল কন্টেন্টে যান
BPDA Health Education Training and Technology Limited BPDA

শর্তাবলি (Terms & Conditions)

বিপিডিএ-এর যেকোনো সেবা গ্রহণের আগে এই শর্তগুলো পড়ে নিন।

  1. 1

    রেজিস্ট্রেশন ও ফি

    যেকোনো সেবা গ্রহণের জন্য প্রথমে আমাদের ওয়েবসাইটে সঠিক ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক তথ্য প্রদান করতে হবে। এরপর নির্ধারিত ফি পরিশোধ করে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

  2. 2

    কর্পোরেট সেবা

    কর্পোরেট গ্রাহক বা প্রতিষ্ঠানসমূহ বিপিডিএ (BPDA) কর্তৃপক্ষের সাথে সমঝোতা স্মারক (MoU) বা আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে আমাদের কর্পোরেট সেবা গ্রহণ করতে পারবেন।

  3. 3

    সেবা প্রদান প্রক্রিয়া

    সেবার জন্য আবেদন করার পর আমাদের ওয়েবসাইটে উল্লেখিত অনুমোদিত প্রতিনিধির (যাঁর ছবি ও মোবাইল নম্বর ওয়েবসাইটে দেওয়া আছে) সাথে অনলাইনে আলোচনার মাধ্যমে সেবা প্রদান কার্যক্রম শুরু হবে। তবে নিয়মিত বা দীর্ঘমেয়াদী সেবা গ্রহণের ক্ষেত্রে নিয়মাবলি ভালোভাবে জেনে চুক্তি সম্পন্ন করতে হবে।

  4. 4

    চার্জ ও শর্তাবলি

    প্রতিটি সেবার ধরন অনুযায়ী এর শর্তাবলি এবং সার্ভিস চার্জ ভিন্ন হতে পারে।

  5. 5

    পেমেন্ট ও যোগাযোগ

    যেকোনো সেবা গ্রহণের পূর্বে গ্রাহককে ওয়েবসাইটের শর্তাবলি ও সুবিধাসমূহ ভালোভাবে পড়ে নিতে হবে এবং সংশ্লিষ্ট সেবার জন্য নির্ধারিত ফি প্রদান করতে হবে। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর পরবর্তী নির্দেশনার জন্য আমাদের হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।

  6. 6

    আর্থিক লেনদেনের নিরাপত্তা

    যেকোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুধুমাত্র ওয়েবসাইটে প্রদর্শিত বিকাশ নম্বর অথবা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা বাধ্যতামূলক। অন্য কোনো ব্যক্তির কথায় বা প্ররোচনায় এর বাইরের কোনো নম্বরে লেনদেন করা সম্পূর্ণ নিষেধ।

বিপিডিএ-কে যেভাবে পরিশোধ করবেন

সব ফি নিচের বিকাশ নম্বরে পরিশোধ করুন (বাংলা কিউআর স্ক্যান করুন বা নম্বরে পাঠান)। ব্যাংক ট্রান্সফারের তথ্যের জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।

01717413705 নম্বরের বিকাশ বাংলা কিউআর কোড

bKash · Bangla QR

01717413705

বিকাশ বাংলা কিউআর — বিকাশ অ্যাপ দিয়ে স্ক্যান করুন, অথবা এই নম্বরে Send Money করুন। ট্রানজেকশন আইডি সংরক্ষণ করুন।

ব্যাংকে পরিশোধ করবেন?

ব্যাংক অ্যাকাউন্টের তথ্য শুধু আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে দেওয়া হয় — ফোন কলে বা অন্য কোনো নম্বর থেকে নয়।

ব্যাংক তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ 01713290422

শুধুমাত্র এই বিকাশ নম্বর এবং এই হোয়াটসঅ্যাপে দেওয়া ব্যাংক অ্যাকাউন্টই বিপিডিএ-এর। কারও কথায় অন্য কোনো নম্বরে লেনদেন সম্পূর্ণ নিষেধ (শর্তাবলি, ৬ নং)।

চুক্তিভিত্তিক চিকিৎসক সরবরাহ (Doctor Placement Service)

হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল চেম্বার এবং ফিজিওথেরাপি সেন্টারের নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা দিচ্ছি নির্দিষ্ট সময়ের জন্য চিকিৎসক সরবরাহের বিশেষ সুবিধা।

সেবাটি যেভাবে কাজ করে

  1. 1

    রেজিস্ট্রেশন ও চাহিদা প্রদান

    আমাদের প্ল্যাটফর্মে আপনার প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন সম্পন্ন করে চিকিৎসকের প্রয়োজনীয়তা বা চাহিদা জানান।

  2. 2

    আলোচনা ও চুক্তি

    আপনার চাহিদার ভিত্তিতে পারস্পরিক আলোচনার মাধ্যমে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য চুক্তি সম্পন্ন করা হবে।

  3. 3

    চিকিৎসক প্রেরণ

    চুক্তির শর্ত অনুযায়ী আপনার প্রতিষ্ঠানে দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে বিএমডিসি রেজিস্ট্রেশনধারী দক্ষ চিকিৎসক পাঠানোর ব্যবস্থা করা হবে।

প্রতিষ্ঠান নিবন্ধন করুন