মূল কন্টেন্টে যান
BPDA Health Education Training and Technology Limited BPDA

আমাদের সেবাসমূহ

টেলিমেডিসিন থেকে প্রশিক্ষণ, কর্মসংস্থান থেকে অ্যাম্বুলেন্স — বিপিডিএ যা যা করে।

  1. 01

    টেলিমেডিসিন ও সরাসরি চিকিৎসা সেবা

    বিএমডিসি নিবন্ধিত এমবিবিএস, বিডিএস এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে তথ্য প্রযুক্তির সহায়তায় উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের বিপিডিএ টেলিমেডিসিন সেন্টারে সরাসরি এবং টেলিমেডিসিন সেবা পৌঁছে দেওয়া।

    বিস্তারিত →
  2. 02

    চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানে চিকিৎসকদের চেম্বার স্থাপন

    চুক্তিবদ্ধ (MoU) হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ও ফিজিওথেরাপি সেন্টারের চাহিদা অনুযায়ী বিশেষজ্ঞ, এমবিবিএস ও বিডিএস চিকিৎসকদের নিয়মিত চেম্বার করার ব্যবস্থা করা। প্রয়োজনে চিকিৎসকদের যাতায়াতের জন্য নিজস্ব পরিবহনের সুবিধা প্রদান করা হয়।

    বিস্তারিত →
  3. 03

    টেলিমেডিসিন ও জিপি সেন্টার অনুমোদন

    চুক্তিবদ্ধ হাসপাতাল, ক্লিনিক এবং অন্যান্য চিকিৎসা কেন্দ্রে বিপিডিএ পরিচালিত জেলা, উপজেলা ও আঞ্চলিক পর্যায়ের টেলিমেডিসিন এবং জিপি (GP) সেন্টারের অনুমোদন প্রদান।

    বিস্তারিত →
  4. 04

    মেডিকেল প্রশিক্ষণ ও ভর্তি সহায়তা

    চিকিৎসা পেশায় আগ্রহীদের জন্য যথাযথ কর্তৃপক্ষ অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র বা ইনস্টিটিউটের সাথে চুক্তির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করা এবং নিজস্ব তত্ত্বাবধানে মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করা।

    বিস্তারিত →
  5. 05

    নিরাপদ কর্মসংস্থান ও কর্মী সরবরাহ

    চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী চিকিৎসক, নার্স, ফিজিওথেরাপিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট এবং ডিএমএফ (বিএমডিসি ডি-ক্যাটাগরি) সনদধারীদের বৈধতা ও দক্ষতা যাচাইপূর্বক হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করা। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সঠিক সময়ে তাদের বেতন-ভাতা প্রদান নিশ্চিত করা।

    বিস্তারিত →
  6. 06

    অনলাইনে চিকিৎসকের তথ্য ও অ্যাপয়েন্টমেন্ট

    বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের চুক্তিবদ্ধ চিকিৎসা কেন্দ্রগুলোর চিকিৎসকদের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা এবং অনলাইনের মাধ্যমে রোগীদের সহজে সিরিয়াল বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যবস্থা করা।

    বিস্তারিত →
  7. 07

    অ্যাম্বুলেন্স রেজিস্ট্রেশন ও ভাড়া প্রদান

    দেশের যেকোনো প্রান্তের অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের জন্য ওয়েবসাইটে হালনাগাদ তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করার সুযোগ, যার মাধ্যমে তারা সহজেই অ্যাম্বুলেন্স ভাড়ায় প্রদান করতে পারবেন।

    বিস্তারিত →
  8. 08

    দ্রুততম সময়ে অ্যাম্বুলেন্স সেবা

    ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাম্বুলেন্সের হালনাগাদ তথ্য যাচাই করার মাধ্যমে রোগীরা দেশের যেকোনো স্থান থেকে অল্প সময়ের মধ্যে জরুরি অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবেন।

    বিস্তারিত →
  9. 09

    আন্তর্জাতিক টেলিমেডিসিন ও বিদেশে চিকিৎসা গাইডলাইন

    বিডা (BIDA) কর্তৃক নিবন্ধিত আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে বিপিডিএ অনুমোদিত কেন্দ্রগুলো থেকে বিদেশি চিকিৎসকদের টেলিমেডিসিন সেবা গ্রহণ করা যাবে। এছাড়া, বিদেশে উন্নত চিকিৎসার জন্য রোগীদের সঠিক হাসপাতাল ও চিকিৎসক নির্বাচনে সরাসরি বা অনলাইনে সম্পূর্ণ গাইডলাইন প্রদান করা হয়।

    বিস্তারিত →
  10. 10

    প্রতিষ্ঠান উন্নয়ন ও ডিজিটাল মার্কেটিং সহায়তা

    চুক্তিবদ্ধ যেসব প্রতিষ্ঠানে বিপিডিএ-এর টেলিমেডিসিন বা জিপি সেন্টার রয়েছে, সেসব প্রতিষ্ঠানকে লাভজনক করতে কর্তৃপক্ষের সাথে আলোচনাসাপেক্ষে দক্ষ জনবল সরবরাহ, ওয়েবসাইট ও সফটওয়্যার তৈরি, রোগী বৃদ্ধিতে সহায়তা এবং ডিজিটাল মার্কেটিংয়ের সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।

    বিস্তারিত →

আপনি কী হিসেবে নিবন্ধন করতে চান?