বর্তমান কার্যক্রম
বিপিডিএ এখন যা করছে।
সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিপিডিএ (BPDA) সদস্যদের সসম্মানে পেশা পরিচালনার অধিকার নিশ্চিতে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছে। এর ধারাবাহিকতায়, বিএমডিসি (BMDC)-এর টেলিমেডিসিন গাইডলাইন অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্ট/টেকনিশিয়ান (ডেন্টাল), ফার্মাসিস্ট, ফিজিওথেরাপিস্ট এবং পল্লী, প্রাথমিক ও ডিপ্লোমা স্বাস্থ্যকর্মীদের 'সার্টিফিকেট ইন টেলিমেডিসিন ম্যানেজমেন্ট (CTM)'-সহ যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এই প্রশিক্ষিত জনবলের মাধ্যমে দেশব্যাপী যৌথ উদ্যোগে জিপি সেন্টার, সাব-জিপি সেন্টার এবং কমিউনিটি টেলিমেডিসিন সেন্টার পরিচালিত হচ্ছে।
এছাড়াও, দেশজুড়ে টেলিমেডিসিন সেবাকে আরও গতিশীল ও প্রসারিত করতে বিপিডিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের প্রধান উদ্যোগগুলোর মধ্যে রয়েছে:
-
1
চুক্তিভিত্তিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ
বিপিডিএ-এর সাথে সমঝোতা চুক্তির (MoU) মাধ্যমে বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, ডেন্টাল চেম্বার ও ফিজিওথেরাপি সেন্টারের যৌথ কার্যক্রম পরিচালনা।
-
2
দক্ষ জনবল ও কেন্দ্র স্থাপন
এসব চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানে দক্ষ চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট এবং অ্যাম্বুলেন্স সেবার সমন্বয়ে বিপিডিএ পরিচালিত টেলিমেডিসিন ও জিপি সেন্টার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।